কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদ্যপানে ৪ জনের মৃত্যু

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ চারজন মারা গেছেন।

অপর তিনজন হলেন— জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। এ ছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে। তারা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা রোববার রাতে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে।

পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান।

হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা স্বীকার করে বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান