কিয়েভে পা রেখেছেন ব্লিঙ্কেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। যদিও এতে সফলতা খুবই সামান্য বলা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা যায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন।

তার এই সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু বলেছেন, তাদের সৈন্যদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু পর ৬৬ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি সাত হাজারের বেশি অস্ত্র খুইয়েছে।

এর আগে ইউক্রেনীয় জেনারেলরা দাবি করেন যে, রাশিয়ার অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনারা প্রবেশে করেছে। চলতি গ্রীষ্মের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। যদিও রাশিয়ার দখল থেকে তারা যেসব এলাকা উদ্ধার করেছে তার আয়তন খুব বেশি না। তবে সেসব এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন কর্মকর্তারা।

সে সময় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি শাক জানান, তাদের সৈন্যরা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছেন। তিনি বলেন, এটা সত্যি। অল্প অল্প করে হলেও আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।

দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত শীর্ষ জেনারেলদের একজন ওলেকসান্ডার তার্নাভাস্কি। তিনি ব্রিটেনভিত্তিক দ্য অবজারভার পত্রিকাকে বলেন, আমরা এখন রাশিয়ার প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ভেতরে আছি।

তার এ বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায় হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির কথাতেও। শুক্রবার ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সৈন্যরা দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ সফলতা পেয়েছেন। দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গড়ে তোলা দুর্ভেদ্য প্রতিরক্ষার বিরুদ্ধে কিয়েভ বাহিনী যে লড়াই চালাচ্ছে তাতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার