কিমের দেশে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মহামারি টানা দুই বছরেরও বেশি সময় ধরে চললেও একমাত্র উত্তর কোরিয়াই ছিল করোনামুক্ত দেশ। সম্প্রতি করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছে দেশটি। তবে স্পষ্ট কোনো প্রমাণ সামনে না এনেই পিয়ংইয়ংয়ের দাবি, করোনা মোকাবিলায় তারা উন্নতি করছে।

এদিকে, কিম জং উনের দেশের এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বিশ্বাস, উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি ভালো নয়, সম্ভবত আরও খারাপ হচ্ছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে করোনা সংক্রমণের ঢেউ বর্তমানে হ্রাস পেয়েছে। অবশ্য সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ঠিক কতজন লোক করোনা পজিটিভ হয়েছেন তা কখনোই সরাসরি জানায়নি পিয়ংইয়ং।

তাই সরকার-নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানে পরিস্থিতির মাত্রা মূল্যায়ন করা কঠিন করে তুলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরমাণু অস্ত্র কর্মসূচির নিষেধাজ্ঞার কবলে পড়ে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এই দেশটির কোভিড পরীক্ষার সক্ষমতার অভাব রয়েছে।

এই পরিস্থিতিতে গতকাল এক ভিডিও ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ‘আমরা মনে করি উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, ভালো নয়’।

তিনি বলেন, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যানের বাইরে করোনা সংক্রান্ত আরও তথ্য জানার বিশেষ কোনো সুবিধায় প্রবেশাধিকার ডব্লিউএইচও’র নেই।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার