কিমের দেশে করোনার হানা, দেশ জুড়ে লকডাউন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিমের দেশ উত্তর কোরিয়ায়। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সারা দেশে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছে কিম জং উনের প্রশাসন। তবে কতজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তা জানা সম্ভব হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে। এটিকে গুরুতর জাতীয় জরুরি অবস্থা বলেও অভিহিত করা হয়েছে। বর্তমানে সমগ্র উত্তর কোরিয়া জুড়ে লকডাউন জারি করেছে দেশটির সরকার।

বিশ্বজুড়ে দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি চললেও বিশ্বের একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়া এতোদিন দাবি করে আসছিলো তাদের দেশে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়নি। এমনকি দেশটি কোভিড-১৯ টিকা দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং কোভিডবিধি মেনে সীমানা বন্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছে।

করোনা সংক্রমণের তথ্য এই প্রথম প্রকাশ করলো দেশটি। পর্যবেক্ষকদের ধারণা, দেশটিতে এ ভাইরাসের অস্তিত্ব দীর্ঘদিন ধরে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান