কিভাবে সহজ করে তুলবেন ঈদে রান্নার কাজ গুলো?

news-image

অনলাইন ডেস্ক : দেখতে দেখতে আমাদের মাঝে আবারও এসে পড়েছে পবিত্র ঈদ। আর ঈদ মানেই হরেক রকমের মজার মজার রান্নাবান্না। ঈদের দিন প্রত্যেক বাড়িতেই নানান রকমের রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন গৃহিণীরা। কিন্তু ঈদের দিনটা যদি পুরোটাই রান্না ঘরে কাটিয়ে দিতে হয় তাহলে ঈদটাই একদম মাটি হয়ে যায়। আর তাই কিছু কাজ ঈদের আগেই অগ্রিম সেরে ফেলতে হবে। আর তাই ঈদে রান্নার কাজগুলোকে আরেকটু সহজ করতে গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনে নিন ।

১) জর্দা, ফিরনি কিংবা সেমাই সাজানোর জন্য বাদাম কুঁচি ব্যবহার করা হয়। ঈদের দিন এই ঝামেলা এড়াতে আগেই বাদাম কুঁচি করে একটি বাক্সে ভরে ফ্রিজে রেখে দিন। তারপর পরিবেশনের আগে ঝটপট ছিটিয়ে দিন সেমাই কিংবা জর্দার উপর।

২) যদি ঈদে কারো বিরিয়ানি রান্না করার ইচ্ছে থাকে তাহলে বিরিয়ানির মাংস আগেই রেঁধে রাখতে পারেন। আগে থেকেই রেঁধে ফ্রিজে রেখে দিলে খুব কম সময়েই বিরিয়ানি রান্না করা যাবে। ঈদের দিন অল্প সময়ে খুব সহজেই ঝটপট আপ্যায়ন করাতে পারবেন আপনার অতিথিকে।

৩) ঈদে যদি কেউ কাবাব তৈরি করতে চান, তাহলে মাংস কিমা করে মশলা মিশিয়ে আগেই কাবাব তৈরী করে রাখুন। এরপর একটি প্লেটে সাজিয়ে কিছুক্ষন ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিন। তারপর শক্ত করে নেয়া কাবাব গুলো একটি বাক্সে ভরে ফেলুন । ঈদে মেহমান এলে চটপট ভেজে ফেলতে পারবেন আপনার পছন্দের কাবাব।

৪) ঈদের দিন অনেকেই মুগির রোস্ট করে থাকেন। রোস্ট করতে চাইলে ঈদের আগের দিনই মুরগি গুলোকে কেটে ধুয়ে একটু ভেজে রেখে দিন। আপনার রান্নার সময় অনেকটাই বেঁচে যাবে ।

৫) আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি মশলাগুলো ঈদের দুই একদিন আগেই বেঁটে ফ্রিজে রেখে দিন। গরম মশলা এবং অন্যান্য মশলাও আগেই গুড়ো করে রেখে দিতে পারেন। এতে করে আপনার রান্নার সময় অনেকখানি বেঁচে যাবে।

৬) ঈদের দিনের ঝামেলা এড়াতে কিছু রান্না ঈদের আগের দিনই রেঁধে রাখতে পারেন। ফিরনি, পুডিং, গরুর মাংস, মুরগীর মাংস সহ বিভিন্ন ধরণের খাবার গুলো ঈদের আগের দিন রাতেই রেঁধে রাখলে ঈদের দিন আর রান্নাঘরে খুব বেশি সময় ব্যয় করতে হয়না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার