কিডনি সুস্থ রাখতে খাবার

news-image

স্বাস্থ্য ডেস্ক : সারা বিশ্বে শতকরা দশ ভাগ মানুষ কিডনিসংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন। কিডনি আকারে ছোট হলেও শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন কারণে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে কিডনির সমস্যার হতে পারে। এছাড়া স্থূলতা, ধূমপান, জেনেটিক এবং বয়সের কারণেও এই সমস্যার ঝুঁকি বাড়ে।

অনিয়ন্ত্রিত ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালি ক্ষতিগ্রস্ত করতে , কার্যক্ষমতা কমাতে পারে । যখন কিডনি ঠিকমতো কাজ করে না তখন খারাপ রক্ত শরীরে ছড়িয়ে পড়ে। যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগের ঝুঁকি আছে তাদের জন্য কয়েকটি খাবার বেশ উপকারী। এইসব খাবার শরীরের রক্ত চলাচল ঠিক রেখে কিডনিকে সুরক্ষিত রাখে।

ফুলকপিতে ভিটামিন সি, কে এবং বি থাকে। প্রচুর পরিমানে আঁশও পাওয়া যায় এতে। এছাড়া এতে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের উপস্থিতিও থাকে নির্দিষ্ট পরিমানে থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। যাদের কিডনি সমস্যা আছে তারা এই সবজি রাখতে পারেন প্রতিদিনের খাদ্যতালিকায়।

জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির জন্য বেশ উপকারী। এতে খুবই কম পরিমানে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস থাকে যা কিডনি রোগীদের ভাল থাকতে সাহায্য করে।

লাল আঙ্গুরে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিডনি সম্পর্কিত জটিলতা রোধ করতে সাহায্য করে।

যাদের কিডনি সমস্যা আছে তাদের সোডিয়াম জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে নির্দিষ্ট সীমারেখা রাখার উপদেশ দেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে কাঁচা লবণ খেতেও নিষেধ করেন। রসুন লবণের দারুন বিকল্প খাবার। এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ , ভিটামিন সি এবং ভিটামিন বি থাকে। এগুলো কিডনির সুরক্ষায় সাহায্য করে।

ফুলকপির মতো বাঁধাকপিও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। । এতে থাকা ভিটামিন কে, সি এবং বি শরীরের জন্য দারুন উপকারী।

আপেল শরীরের কোলেস্টরলের মাত্রা কমায়, শর্করা নিয়ন্ত্রণ করে। আর আপেলের খোসাতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের সেল রক্ষায়ও ভূমিকা রাখে। কিডনি সুস্থ রাখতে আপেলও বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

পালং শাকে প্রচুর পরিমানে ভিটামিন এ , সি, কে থাকে। এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় , দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পালং শাককে কিডনি সুরক্ষার জন্য উপকারী খাবার বলছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার