কিডনিতে পাথর জমার লক্ষণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : কিডনির পাথর জমা অতি পরিচিত একটি সমস্যা। এটি সাধারণত আকারে ছোট হয়ে থাকে। কিডনির ভিতরে কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর হয়। সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে কিডনির পাথর তৈরি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে। তবে প্রস্রাব গাঢ় হলে তা খনিজগুলোকে দানা বাঁধতে সহায়তা করে এবং তা পাথরে রূপ নেয়।

যেহেতু কিডনিতে পাথর জমলে যে কারও জন্য তা ক্ষতিকারক হতে পারে একারণে এর উপসর্গগুলো সবারই জানা উচিত। কিডনিতে পাথর হলে পিঠে কিংবা পাজরের দুইপাশে, তলপেটে ব্যথা হয়, প্রসাবের পরিমাণ বেশি থাকে, প্রসাবের সময় ব্যথা হয়, ইউররিনের রঙ গোলাপি, লাল, বাদামি কিংবা গাঢ় রঙের হয়। জ্বর এবং বমি বমি ভাবও হয়।

এগুলোর সবগুলিই যে একজনের মধ্যে দেখা দেবে তা কিন্তু নয়। একেকজনের উপসর্গ একেকভাবে দেখা দেয়। এটা পাথরের আকৃতি এবং কিডনির কোন স্থানে জমেছে তার উপর নির্ভর করে।

কিডনিতে পাথর জমলে কেউ কেউ ঠিকমতো দাঁড়াতে, বসতে কিংবা শুয়ে থাকতে পারেন না। সবসময়ই অস্বস্তি বোধ করেন। পেটে অসহ্য যন্ত্রনা হয়। কারও কারও আবার প্রসাবে রক্ত দেখা দেয়।

কিডনিতে পাথর জমলে রক্ত, ইউরিন পরীক্ষা, এক্স রে , আলট্রাসাউণ্ডের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। একারণে শরীরে উপসর্গগুলোর যেকোনটি দেখা দিলে এবং নিজের কাছে সন্দেহ লাগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র : ওয়েবএমডি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার