কিছুদিন পর ঋণ দিতে পারব: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অল্পদিনের মধ্যে খারাপ কোনো অবস্থা হয়নি। আমরা যখন অর্থনীতি ম্যানেজ করি আমাদের কাছে বিভিন্ন পারসপেক্টিভ (পরিপ্রেক্ষিত) দেখতে হয়। আমাদের ঋণ দরকার। আর কিছুদিন, এরপর ঋণ থাকবে না। আমরা তো বলেছিলাম ঋণ দেবো। আমি আবারও বলি, আমরা ঋণ দিতে পারব।’

আজ বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ ঋণ চেয়েছে কি না, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘আমি আমার চাহিদা সবাই জানতে পারলে আমার ওপর খরচটা বেশি দেবে, সে জন্যই প্রয়োজন নেই বলেছি। এভাবেই আমাদের ম্যানেজ করতে হয়। ঋণের বিষয়টি যাতে কোনোভাবেই আমাদের বিপক্ষে না যায়। আমরা অর্থ চাই, আমরা বলেছি। কিন্তু কতো লাগবে আমরা সেটি বলিনি।’

আইএমএফের কাছে ঋণের বিষয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেওয়া হয়নি- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা বলা হবেই। এতে সুবিধা হলো সে সময় আমাদের মিটিং চলছে। তাদের (আইএমএফ) টিম এখানে আছে। আমরা চেয়েছি তারা আমাদের সক্ষমতা দেখুক। তারা বাংলাদেশকে ঋণ দেবে, সে জন্য তাদের সুযোগটা দিয়েছি। ভিন্ন কীভাবে আমরা যেতে পারতাম, আমরা ভালোভাবেই হ্যান্ডেল বলে যাচ্ছি।’

আইএমএফকে দেওয়া চিঠিতে ঋণের পরিমাণ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আমরা কোনো অ্যামাউন্ট (পরিমাণ) উল্লেখ করিনি। আপনি কোথায় পেয়েছেন, আমরা কী পরিমাণ ঋণ চেয়েছি? আমি তো চাইনি, তাহলে কে চাইতে পারে? এটা আমার মনে হয় ভুল বোঝাবুঝি। আমরা যা করব, আমরা যদি ঋণ নেই, সেক্ষেত্রে আমার দায়িত্ব আপনাদের ব্যাখ্যা দেওয়া। কারণ আমি সব সময় ব্যাখ্যা দিতে রাজি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান