কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি রাশিয়ার সমর্থন ‘ঐতিহাসিক’

news-image

দীপাঞ্জন রায় চৌধুরী
কাশ্মীর সংহতি দিবসে’ তথাকথিত রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রেডফিশ’ কাশ্মীর নিয়ে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা করেছে তা কোন কাজেই আসেনি। কারণ, কাশ্মীরের প্রতি রাশিয়ার সমর্থন ‘ঐতিহাসিক’। সেটি ভূ-রাজনীতির ঊর্ধ্বে। গত ৬ ফেব্রুয়ারির ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।

সংবাদ মাধ্যম ইকোনোমিক টাইমসে বলা হয়েছে, ১৯৫৫ সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ভারত সফরে এসেছিলেন। তখন নয়াদিল্লি ও মস্কোর মধ্যে কেমন সম্পর্ক তা বলে গেছেন তিনি।

তিনি শ্রীনগরে একটি বিখ্যাত মন্তব্য করেছিলেন, ‘আমরা (রাশিয়ানরা) এত কাছাকাছি যে আপনারা (ভারতীয়রা) যদি কখনও পাহাড়ের চূড়া থেকেও আমাদের ডাকেন, দেখবেন আমরা আপনাদের পাশে উপস্থিত হব।’

কাজেই অধুনা ভূ-রাজনীতি দিয়ে এই দুটি দেশের মধ্যে সম্পর্কের ওঠানামা মাপা যাবে না। ১৯৫৫ সালে দেশ দুটির মধ্যে সম্পর্কের যে প্রগাঢ়তা ছিলো, সময়ের পরিক্রমায় তা আরও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ-সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ফোরামে তার নজির দেখা গেছে।

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মস্কো বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুললেও, কাশ্মীর ইস্যুতে তারা আলাদা মত পোষণ করে। তার বড় উদাহরণ- চীন বিষয়টির আন্তর্জাতিকীকরণের পক্ষে, আর রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে।

যাইহোক, মস্কো কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত অংশীদারের জন্য তার অবস্থানকে দুর্বল করেনি। এটা কোন গোপন বিষয় নয় যে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্নায়ু যুদ্ধের সময় ইউএনএসসিতে কাশ্মীর সংক্রান্ত বেশ কয়েকটি রেজুলেশনে ভেটো দিয়েছিল এবং যা মূলত একটি দ্বিপাক্ষিক সমস্যার আন্তর্জাতিকীকরণে বাধা দিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান