কাল থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এরমধ্যে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, মঙ্গলবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।

তবে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে কাল সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। দেশটিতে স্থানীয় সময় রোববার রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল।

যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হবে।

এ ব্যাপারে এক বিবৃতিতে উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল বলেছে, “নতুন চাঁদের জন্ম রোববার, ১০ মার্চ ২০২৪ এ। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি এবং উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে।”

“অতএব, রমজানের প্রথমদিন হবে সোমবার, মার্চ ১১, ২০২৪, ইনশাআল্লাহ, তারাবির নামাজ শুরু হবে রোববার রাতে।” উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল রমজান ও শাহিওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়।

তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ যদি খালি চোখে চাঁদ দেখে থাকেন তাহলে সেখানে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবসহ আরব বিশ্বের সব দেশ আজ রাতে চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। দেশগুলো সাধারণ জনগণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না। কারণ খালি চোখে চাঁদ দেখতে কিছু বিষয় থাকে; যেগুলোর কোনোটিই আজ হবে না।

যেহেতু খালি চোখে চাঁদ দেখা যাবে না ফলে মঙ্গলবার থেকে সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে রোজা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার