কাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী কাল ৭ ডিসেম্বর সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় বিজয় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
এ ব্যাপারে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার সাংবাদিকদের জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে খেলাঘর মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে। এই মেলায় ১০/১২ টি স্টল থাকবে। এর মধ্যে দুটি স্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হবে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার