কাল থেকে বাড়তে পারে গ্যাসের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতা উপেক্ষা করে গ্যাসের নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল রোববার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে সমন্বয় করে গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল শনিবার বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের দাবি, ভর্তুকি কমাতে গ্যাসের দাম বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস আর দুর্নীতি কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব।

সূত্র জানিয়েছে, গ্যাসের দাম গড়ে প্রায় ১৮ শতাংশের মতো বাড়াচ্ছে বিইআরসি। এর মধ্যে আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ৪৫ শতাংশের মতো দাম বাড়তে পারে। আর নন-মিটার গ্রাহকদের ক্ষেত্রে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা হতে পারে।

তবে পেট্রোবাংলা বলেছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এলএনজির। ফলে স্পর্ট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বাড়ানোর পক্ষে মতামত দেয় গণশুনানিতে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, ‘এই এক্সাইটমেন্ট যেন সাধারণ মানুষকে কোনো রকম বিব্রত না করে। তারা যেন কোনো সমস্যায় না পড়েন। বিশেষ করে বাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন, অল্প খরচে যারা যাতায়াত করেন সেখানে যেন কোনো প্রভাব না পড়ে। আমার একটা দাবি থাকবে। প্রচুর পরিমাণে সরকারের ভর্তুকি আসবে। সারা বিশ্বে দাম বেড়েছে। সেই জায়গা থেকে যদি সাশ্রয় করা যায়, তাহলে আমাদের জন্য সহনীয় হবে’।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান