কাল আবহাওয়া কেমন থাকবে?

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বুধবারের পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবওয়া অফিস।

রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরে বৃষ্টি হলে তাপমাত্রা আবার কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লঘুচাপ হলে সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা কম। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা বলার জন্য আরও অপেক্ষা করতে হবে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান