কালো জিরার আশ্চর্য গুণ

news-image

স্বাস্ব্য ডেস্ক : ঘরের নানা পদের রান্নাবান্নায়, ময়দা বা বেসনের তৈরি যে কোনও মুখরোচক ভাজাভুজিতে নিত্য প্রয়োজনীয় একটি উপাদান হল কালো জিরে। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, আয়ুর্বেদিক চিকিৎসাতেও এই মশলার ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকেই। আবহাওয়ার পরিবর্তনে হঠাৎ ঠান্ডা লেগে সর্দি কাশির সমস্যার উপশমে কালো জিরে অত্যন্ত কার্যকরী ঔষধি উপাদান।

কালো জিরাতে রয়েছে ফসফরাস, ফসফেট ও আয়রন। এই সব খনিজ শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় কালো জিরে রাখা জরুরি। সর্দি কাশির সমস্যার মোকাবিলা ছাড়াও কালো জিরের একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ রয়েছে যেগুলি হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আসুন কালো জিরের আশ্চর্য সব স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

• কালো জিরার আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে পথ্য হিসেবে কালো জিরা অত্যন্ত কার্যকরী।

• বর্ষায় পেটের সমস্যা থাকলে কালো জিরা রাখুন মেনুতে। ভাজা কালো জিরে গুঁড়ো করে আধ কাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে।

• কালো জিরার ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরের ভূমিকা অসামান্য।

• কালো জিরা অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই প্রস্রাবকে নিয়মিত ও পরিষ্কার রাখতে সাহায্য করে এই কালো জিরে।

• অনেকেরই বর্ষায় ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা কাপড়ের পুঁটুলিতে কালো জিরা বেঁধে তা রোদে শুকোতে দিন। এর পর তা নাকের কাছে ধরলে বুকে, মাথায় জমে থাকা শ্লেষ্মা সহজেই বেরিয়ে যায়, মাথা ধরাও ছেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার