কালুখালীতে ট্রাক, মাইক্রোবাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬ ​

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে তিনজন মহিলা, দু’জন শিশু ও একজন পুরুষ। সবাই একই পরিবারের সদস্য।

আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

গাড়ির যাত্রী সঞ্জু সরকার বলেন, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা অটোরিকশার পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। অটোরিকশাটি ট্রাককে সাইড দেয়। কিন্তু ট্রাকটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা একদম ভেঙে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর পথে আরও তিনজনে মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

 

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুর রহমান জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখি একটি অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনে মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে আজ সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেলকে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আট জন। বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান