কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকা ক্ষতি

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- হেলাল হোসেন, আবু তাহের, হযরত আলী, আউয়াল হোসেন, সুলতান মিয়া, হাসমত আলী, হিমাংশু রায়, হাসান হোসেন প্রমুখ।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান