কালিহাতীতে জেলা পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যানকে গণ সংবর্ধনা

news-image

মোঃ আনিসুর রহমান শেলী (টাঙ্গাইল) : টাঙ্গাইল জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আয়নাল হক ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লবকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোঃ আমির হোসেন। রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুবকর সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক ও নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন, রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি সাহেব আলী সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার