কারাবিধির দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে : রিজভী

news-image

সরকার ও কারার্কতৃপক্ষ কারাবিধির দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া যাতে প্রকৃত চিকিৎসা না পেয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেজন্যই এত বাধা ও আপত্তি সরকারের।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমার বার বার বলেছি পিজি বা সিএমএইচে দেশনেত্রীর প্রকৃত চিকিৎসা হবে না। কারণ সেখানে ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই-এর সুবিধা নেই। আছে শুধু ইউনাইটেডে। চিকিৎসকের বক্তব্যেও সেটি পরিস্কার হলো।

গাজীপুর নির্বাচনে নিশ্চিত ভরাডুবির ভয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলাবাহিনী বিএনপি ও বিরোধী দলের নির্বাচন সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গণগ্রেফতার ও বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, গত কয়েকদিনে বেশ কিছু নেতা-কর্মীদের গ্রেফতারের পর এখন নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ভয়ভীতি দেখাচ্ছে। গতরাতেও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমের বাসায়, মীর হালিমুজ্জামান ননীর বাসায় দুইবার আওয়ামী লীগের সন্ত্রাসী ও সাদাপোশাকে পুলিশ হানা দিয়ে তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানী করে। কাশিমপুর ও কোনাবাড়িতে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে নেতা-কর্মীদের খোঁজতে থাকে। এ সময় তাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়।

রিজভী বলেন, খুলনায় পুলিশের ভোট সন্ত্রাসে আওয়ামী সরকার দারুণ উল্লসিত ও আনন্দিত। সুতরাং গাজীপুরেও তারা খুলনা মার্কা নির্বাচনের জন্যই পুলিশকে দিয়ে ধানের শীষের সমর্থক ভোটারদেরকে এলকা ছাড়া করে সিটি কর্পোরেশন এলাকাকে শ্মশানভুমিতে পরিণত করা হচ্ছে-যাতে ভোটারবিহীন নির্বাচন সুচারোভাবে সম্পন্ন করা যায়। আওয়ামী লীগের বিজয় নিশান নিশ্চিত হয় ভোট ডাকাতি ভোট সন্ত্রাস, জালভোট, ভোটকেন্দ্র দখল ও অবৈধ অস্ত্রের আস্ফালনের মাধ্যমে। আর এগুলোর দিকে চোখ বন্ধ থাকা দায়িত্বহীন নির্বাচন কমিশন হাওয়া খেয়ে বেড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ