কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আলাদা তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কিছুদিন আগে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইমরানের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের এ তথ্য জানান।

এরপর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লতিফ খোসা বলেন, “গোপন তারবার্তা ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং অনৈসলামিক বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারিক আদালতে আপিল করা হয়েছে।”

২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় কোষাগার তোশাখানায় থাকা উপহার নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এরপর জানুয়ারিতে এই তোশাখানা মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এরপর গোপন তারবার্তা ফাঁসের মামলায় ইমরানকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে পাঠানো সরকারি গোপন নথি ফাঁস করেছেন ইমরান। এরমাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি।

এই দুই মামলার রেশ কাটতে না কাটতেই বর্তমান স্ত্রী বুশরা বিবিরি সঙ্গে অনৈসলামিক বিয়ের অভিযোগ তুলে ইমরান ও তার স্ত্রীকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে আরও ১৫০টির বেশি মামলা চলমান রয়েছে। যার মধ্যে অন্যতম হলো সহিংসতা উস্কে দেওয়া। ইমরানকে গ্রেপ্তারের জেরে গত বছরের ৯ মে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ওই সময় সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালান পিটিআইয়ের নেতাকর্মীরা। এসব হামলায় উস্কানিদাতা হিসেবে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: জুরিস্ট

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান