কারাগারে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন কারাগার অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

এম এ মান্নান বলেন, নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করার সময় ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে আসামিকে এক আদালত থেকে অন্য আদালতে আনা-নেওয়া করার ঝামেলা থাকবে না।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেটিং অ্যান্ড রেজিলেন্স ফর নেট’ প্রকল্পটি একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ প্রকল্প নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণের আগে ২০ বার ভাবতে হবে। দরকার হয় বিদ্যমান ভবনগুলো সংস্কার করে ব্যবহার করতে হবে।’

সভায় সরকারি ৭৬ কোটি টাকা ব্যয় করে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলেন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্প্যাপস ইন বাংলাদেশ’ প্রকল্প নেওয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি অর্থ ব্যয় না করে এ ধরনের প্রকল্প ক্লাইমেট ফান্ড থেকে নেওয়া যায়।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান