কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদকের অবৈধ মামলায় চাঁদপুরের বালুখেকো ‘বিতর্কিত’ ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো.আছাদুজ্জামান এ আদেশ দেন।

গত ২৭ সেপ্টেম্বর সেলিম খান আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন মামলায় দুদকের পক্ষে প্রসিকিউটর খুরশিদ আলম খান ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিন আবেদনের বিরোধিতা করেন। আসামি পক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত সেলিম খানের বিষয়ে মামলার আগে দুদক যে অনুসন্ধান করেছিল সেই অনুসন্ধান প্রতিবেদন দেখতে চেয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন। সেদিনের আদেশ অনুুযায়ী আজ দুদকের আইনজীবীরা অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করেন।

উভয়পক্ষে শুনানির পর এবং আদালত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগ দখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলা দায়েরের পর গত ১৪ই সেপ্টেম্বর সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর সেলিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ২০ সেপ্টেম্বর চেম্বার আদালত তার জামিন বাতিলের আদেশ দেন। গত ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান