কারাগারে ডিভিশন পেলেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে। সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে এই সুবিধা দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে তুলে পুলিশ কারাগারে পাঠানো আবেদন করেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা তাকে কারাগারে ডিভিশনসহ চিকিৎসা করার আবেদন করেন।

গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা সমাবেশে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায় পুলিশ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে ৩৭ মামলা করা হয়েছে। যার মধ্যে মির্জা ফখরুল ইসলামকে একাধিক মামলার আসামি করা হয়েছে। এছাড়া তার নামে পুরনো একাধিক মামলা রয়েছে।

জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। বিধি অনুসারে প্রথম শ্রেণির ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল, চেয়ার, তোষক, বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দিও দেয়া হয়। ছেলে বন্দির ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দির জন্য একজন মেয়ে থাকবেন।

তাছাড়া তিনি বইপত্র পাবেন এবং তিনটি দৈনিক পত্রিকা পাবেন। সাধারণ বন্দিদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাওয়ার মানও ভাল থাকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান