কামারুজ্জামানের ব্যাপারে আইনের বাইরে কিছু করবে না সরকার

05_Asaduzzaman-Khan-Kamal_Press-Club_090214_0002

ডেস্ক রির্পোট : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের কপি হাতে পেলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই রায় কার্যকর করা হবে। তিনি বলেন, আইনের বাইরে কিছু করা হবে না। রায়ে যেভাবে লেখা থাকবে সেভাবেই সরকার কাজ করবে।
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কামারুজ্জামানের ফাঁসী কার্যকর করার ব্যাপারে কথা বলছিলেন। তিনি বলেন, কামারুজ্জামানের প্রাণ ভিক্ষার সুযোগ রায়ে থাকলে তাকে সে সুযোগ দেয়া হবে। তাহলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীর মঞ্চ ও জল্লাদ প্রস্তুতি আগেভাগেই কেন এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক প্রস্তুতি, কামারুজ্জামানের ব্যাপারে কোনো বিশেষ প্রস্তুতি নেয়া হয়নি।
কামারুজ্জামানের ফাঁসী কার্যকর করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ, বিজিবি সতর্ক রয়েছে। তাছাড়া জনগণ সতর্ক রয়েছে। তারা কামারুজ্জামানের ফাঁসীর রায়ে খুশি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার