কামারখন্দে ২০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা বিএনপির ২৬ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আজ শনিবার কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান বলেন, ‘গতকাল শুক্রবারের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ভাঙচুর ও হামলার অভিযোগে মামলা করা হয়েছে। রাতেই এ মামলা হয়েছে। ইতোমধ্যে আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগ-পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান