কাবুলে স্কুলে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত অন্তত ১৯

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ হামলায় আরও ২৭ জন আহত হয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের মতে, পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি পাড়ায় এ ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়েছে। এ এলাকাটি সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত। তারা শিয়া-মুসলিম।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন এই হামলার ঘটনা ঘটে। এ সময় ১৯ জন শহীদ হয়েছেন ও ২৭ জন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলার পেছনে কে বা কারা থাকতে পারে সেটি উল্লেখ না করে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাবকে প্রমাণ করে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

স্থানীয় বাসিন্দা গোলাম সাদিক জানান, তিনি বাড়িতেই ছিলেন এবং হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। পরে শিক্ষাকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি এবং প্রতিবেশীরা সাহায্য করতে ছুটে যান।

তিনি বলেন, আমি এবং আমার বন্ধুরা বিস্ফোরণস্থল থেকে ১৫ জন আহত ও ৯টি মৃতদেহ নিয়ে যেতে সক্ষম হয়েছি … অন্যান্য মরদেহ ক্লাসরুমের ভেতরে চেয়ার ও টেবিলের নিচে পড়ে ছিল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার