কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত ২১

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কাবুল পুলিশ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণে আরও ৩৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ভেঙে চুরমার হয়ে গেছে আশেপাশে থাকা ভবনের কাঁচ।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি। কর্তৃপক্ষও কাউকে হামলার দায় এখনো চাপানোর চেষ্টা করেনি।

তালেবান বলছে, তারা যুদ্ধবিধ্বত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি কাবুল দখলে নেওয়ার পর থেকে সহিংসতার মাত্রাও কিছুটা কমেছে। তবে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে। যার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

বেসরকারি সংস্থা ইমার্জেন্সি এক বিবৃতিতে জানায়, তারা হাসপাতালে ২৭ জনকে ভর্তি করিয়েছে। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। যারা বিস্ফোরণে আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান