কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

news-image

ফ্রান্স প্রতিনিধি : কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা। গত মঙ্গলবার ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসেছে। এ আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার ভারতীয় প্য‌াভি‌লিয়নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নি‌র্মিত ‘মু‌জিব এক‌টি জা‌তির রূপকার’ সিনেমা‌টির ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মু‌জিব চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।

ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধুর জীবন‌চিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অনেক গর্বের বলে তিনি মনে করেন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাবেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচার স‌চিব অপূর্ব চন্দ্র,‌ সিনেমার প‌রিচালক শ্যাম বেনেগাল, ‌নির্বাহী প্রযোজক এফ‌ডি‌সির ব্যাবস্থাপনা প‌রিচালক নুসহাত ইয়াস‌মিন,বঙ্গবন্ধুর চ‌রিত্রে অভিনেতা আরেফিন শুভ,বঙ্গমাতার চ‌রিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারী ও শামা জায়েদি, বাংলা‌দেশ অং‌শের কা‌স্টিং প‌রিচালক বাহান উদ্দিন খেলন অনুষ্ঠানে অংশ নেন।

২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি সিনেমাটিতে অভিনয় করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার