কানে ঝলমলে ঐশ্বরিয়া

এক যুগ আগে যেমন ছিল, এক যুগ পরেও যেন তা-ই। 

সৌন্দর্যের তীব্র আলোকছটায় চোখ ধাঁধিয়ে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স-ঘড়ির কাঁটা যেন আটকে রেখেছেন। সোনালি গাউনে এবারের কানের লালগালিচায় স্বর্ণালি উপস্থিতি দেখা গেল বলিউড তারকার। ১২ বছর আগে যে ঐশ্বরিয়া প্রথম উপস্থিত হয়েছিলেন কানে, সেই তারুণ্য ঝলমল ঐশ্বরিয়ারই দেখা মিলল মঙ্গলবার। বেলজিয়ামের টু ডেজ, ওয়ান নাইট ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লালগালিচায় পা রেখেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া রাই বচ্চন l ছবি: এএফপিলম্বা ঝুলওলা এই সোনালি গাউনটির নকশা করেছেন ইতালির সুখ্যাত ডিজাইনার রবার্তো কাভাল্লি। ২০১২ সালে মা হয়েছেন। কানের আগের দুটো আসরে মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল। কিন্তু এবার সেই লতানো শরীরের বিশ্বসুন্দরীই।

এরই মধ্যে সংবাদমাধ্যমে শুরু হয়ে গেছে ঐশ্বরিয়ার রূপের গুণকীর্তন। ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম ঐশ্বরিয়ার আগমন নিয়ে লিখেছে, ‘ঝলমলে আর অভিজাত’। হাফিংটন পোস্ট লিখেছে, ‘শ্বাসরুদ্ধকর’।

কানের লালগালিচায় শুধু হাজিরা দেওয়াই নয়, ল’রিয়ালের দূত হিসেবেও বেশ কিছু কাজ আছে ঐশ্বরিয়ার। তা ছাড়া এইডস-আক্রান্তদের জন্য তহবিল গড়ার কাজও করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার