কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলল ভারত

news-image

অনলাইন ডেস্ক : ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে কানাডায় ফিরিয়ে নিতে বলেছে ভারত। এর মধ্য দিয়ে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন দেখা দিলো। কানাডায় খলিস্তানপন্থী নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

দ্য ফাইনান্সিয়াল টাইমস এর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় জুন মাসে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের ভূমিকা ছিল- কানাডার এ দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিরোধ শুরু হয়। ভারত হরদীপ সিংকে ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলেও তাকে হত্যার অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে।

ভারতের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, ভারত ওই ৪১ কূটনীতিককে ১০ অক্টোবরের পর থেকে অবশ্যই চলে যেতে বলেছে। এই সময়ের পর থেকে তাদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহারের হুমকিও দিয়েছে ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। ভারত বলছে, এই কূটনীতিকদের মধ্যে ৪১ জনকে কমিয়ে আনা উচিত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংস ও ভীতিকর পরিবেশ রয়েছে। দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

এর আগে কানাডা ভারতে অক্টোবর মাসে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দেয়। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেন, ‘এবার আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’

সর্বশেষ নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে অসম্মতি জানান।

হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত- ট্রুডোর এ অভিযোগের পর প্রথমে কানাডা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে। তাদের দাবি, ওই কর্মকর্তা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কর্মকর্তা। জবাবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে। ভারত ট্রুডোর অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ ‘অবাস্তব’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

নিজ্জর (৪৫) ভারতের পাঞ্জাবের নাগরিক এবং তিনি ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান। ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে গুরুদুয়ারার বাইরে খুন হন তিনি। ভারতের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তাঁর নাম রয়েছে এবং তাঁকে ধরিয়ে দিতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনার মধ্যে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের ভিসা পরিষেবা বন্ধ থাকবে।

এই শিখ আন্দোলন ঘিরে ভারত ও কানাডার মধ্যে অবনতিশীল সম্পর্ক আরও তলানিতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার