কাত হয়ে যাওয়া ফেরিতে ১৭টি ট্রাক ছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন জানান, আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায়।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, ‘দৌলতদিয়া ঘাট থেকে শুধু ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি ছেড়ে আসে। পাটুরিয়া ঘাটে ভেড়ার পর দুর্ঘটনা ঘটে। তবে ফেরিটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ আমরা এখনো বের করতে পারিনি। ফেরিটি ওঠানোর পর প্রকৃত কারণ বোঝা যাবে।’

এদিকে, ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। ডুবুরি দল সেখানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান