কাতারে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

কাতার প্রতিনিধি: কাতারে রাজধানী দোহার নাজমা এলাকায় রবিবার ভোর ৬টায় সিভাস হালদার (২৫) নামে এক বাংলাদেশির যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক ঢাকার নবাবগঞ্জের কিরুঞ্জি এলাকার বাসিন্দা নগেন হালদারের ছেলে।তিন বছর পূর্বে পরিবারের অভাব অনটন দূর করতে কাতারে আসে, কিছুদিন যাওয়ার পর তার একটি পুত্রসন্তান জন্ম নেয়,স্বাভাবিক ভাবেই চলছিল তার প্রবাসী জীবন। গতরাতে অন্যদিনের মতো কাজে যায় সে। ভোরে কাজ শেষ করে বাসায় ফিরে, তার রুমমেট ৩ জন সকালে তাকে একা রেখে কাজে যায়, এই সুযোগে সে সিলিংয়ের সাথে গামছা লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

পরে কাতারের পুলিশ (আলফাজা) এসে তার লাশ নিয়ে যায়, রুমের অন্যদের থেকেও আত্মহত্যার কোন কারণ জানা যায়নি, তবে তাদের ধারণা পারিবারিক কোন কারণে মনঃক্ষুণ্ণ হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন এই যুবক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার