কাজে নেই, তবুও আলোচনায় মেহজাবিন

news-image

বিনোদন প্রতিবেদক : একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গিয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। অনুষ্ঠান শেষ হলেও অবকাশ যাপন শেষ হয়নি তার। এখনও ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে। তবে কাজে না থেকেও ঠিকই আলোচনায় আছেন এই অভিনেত্রী।

শিগগিরই আসতে যাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। মাথায় ফুল, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যেন নতুন এক রূপে হাজির হয়েছেন মেহজাবিন।

জানা গেছে, ভিকি জাহেদের পরিচালিত এ সিরিজটির ‘তিথি’ চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এ কাজটি আমার সাম্প্রতিক সময়ের কাজের থেকে বেশ ভিন্ন। থ্রিলার-হরর থেকে বেরিয়ে আমি এবার রোমান্টিক-ড্রামা বেছে নিয়েছি। তবে সাসপেন্স থাকবে। পুরো কাস্ট সম্পর্কে এখনই কিছু বলতে পারব না। ধীরে ধীরে জানবে সবাই। তবে দেশের খুব শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে কাজটা করার সুযোগ পেয়েছি। আমি আশাবাদী কাজটা দর্শকদের ভালো লাগবে।’

এদিকে এর আগেও একই নির্মাতার ‘দ্য সাইলেন্স’ ও ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন মেহজাবিন। ঈদুল আজহায় তার অভিনীত ‘পুনর্জন্ম: অন্তিম পর্ব’ বেশ আলোচনা সৃষ্টি করেছে। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান