কাজে আসছে না ৪০ লাখ টাকার ব্রিজ

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পলাশবাড়ি গড়িয়ালি গ্রামের খালের ওপর নির্মিত ব্রিজটি। ফলে ব্রিজটি নির্মাণে ৪০ লক্ষাধিক টাকা ব্যয় হলেও স্থানীয়দের কোনো উপকারে আসছে না। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, ওই গ্রামের হিন্দুপাড়া সংলগ্ন খালের ওপর ব্রিজটি দৃশ্যমান থাকলেও দুইপাশে নেই সংযোগ সড়ক। ব্রিজের ওপর দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত করা সম্ভব নয়। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ব্রিজটি নির্মাণ করা হয়।

সিরাজুল মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, খালের ওপর যে ব্রিজটি নির্মাণ হয়েছে তা অপরিকল্পিত। এখানে ব্রিজের কোনো দরকার নেই। ব্রিজ হলেও রাস্তা না হওয়ায় এটা আমাদের কোনো কাজে আসছে না।

বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ সালে ব্রিজটি নির্মাণ হলেও কোনো যানবাহন চলাচল করে না। ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ব্রিজটির সংযোগ সড়ক করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ব্রিজ নির্মাণের পর মানুষ চলাচল করে না বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান