কাচাঁ পেঁপেতে গর্ভপাতের ঝুঁকি

news-image

নিউজ ডেস্ক : পেঁপে একটি রসালো সুমিষ্ট পুষ্টিকর এবং উপকারী ফল।এটি খেলে পাবেন পর্যাপ্ত ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম চর্বিযুক্ত উপাদান। এবং পেঁপে খেলে ওজন কমানো সহজ হয়। তবে একটা ব্যাপার প্রায় সবারই জানা যে, গর্ভবতী নারীর জন্য পেঁপে খাওয়া একদমই ঠিক নয়। এটি আসলে কতটা সত্যি?

অনেক সময় বাড়িতে বয়স্ক লোকজন থাকলে তারা গর্ভবতী নারীকে পেঁপে খেতে নিষেধ করেন। বিশেষ করে গর্ভাবস্থার প্রথমদিকে একেবারেই খেতে বারণ করেন। এর কারণ হলো পেঁপের মধ্যে থেকে বের হওয়া সাদা দুধের মতো তরল। এই তরলের মধ্যে থাকা এনজাইমগুলো গর্ভপাতের কারণ হতে পারে। এনজাইমগুলো পোস্টগ্র্যান্ডিনের নিঃসরণকে বাড়িয়ে জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এ কারণে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন,পেঁপে খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বাড়ে, এমন যুক্তির পেছনে রয়েছে কিছু ইতিহাস।

অনেক আগে মিশরীয়রা গর্ভাবস্থা এড়াতে এবং উটের গর্ভপাত ঘটানোর কাজে পেঁপের বীজ ব্যবহার করতো। সেখান থেকেই গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলার নিয়ম তৈরি হয়। গর্ভবতী ইঁদুরের ক্ষেত্রে গবেষণা করা হলেও এখনও পর্যন্ত মানুষের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি। গর্ভবতীদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে পুরোপুরি বারণ না করলেও সীমিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, গর্ভবতী নারীর জন্য স্বাস্থ্যকর একটি ফল হলো পেঁপে। কাঁচা বা পাকা- কোনো ধরনের পেঁপেই পিরিয়ডের চক্রে পরিবর্তন আনে না। তবে কাঁচা পেঁপেতে থাকা পেপেইন নামক প্রোটিওলাইটিক এনজাইম গর্ভবতীর প্রথম ত্রৈমাসিকের মধ্যে নারীর জরায়ুর সংকোচন এবং হজমের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই প্রথম তিনমাস হবু মাকে কাঁচা পেঁপে সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।

গর্ভাবস্থার প্রথম তিনমাস পেঁপে বা পেপাভেরিন ক্যারোটিন ভাস্কুলার চাপ বাড়াতে পারে, যা প্লাসেন্টার ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত ঘটাতে পারে। এ কারণেই গর্ভবতীকে গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলতে বলা হয়। তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়িয়ে চলার পাশাপাশি পাকা পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জেনে নিন।

সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার