কাউন্সিলর হত্যা : জানাজা ছাড়াই ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের দাফন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল হত্যা মামলার দুই আসামি সাব্বির হোসেন ও মো. সাজন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর পুলিশি পাহারায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। কিন্তু জানাজা ছাড়াই তাদের দাফন করতে হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না। কোনো ইমামও তাদের জানাজা পড়াতে আসেননি। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, নিজ এলাকায় মরদেহ নিয়ে গেলে সমস্যা হতে পারে- এ আশঙ্কায় সিটি করপোরেশন নিয়ন্ত্রিত নগরীর টিক্কারচর কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু মাগরিব নামাজের ১৫-২০ মিনিট আগ পর্যন্ত অপেক্ষা করেও জানাজা পড়াতে কোনো মাওলানা ও মুসল্লি এগিয়ে আসেননি। এ সময় এলাকার লোকজন বিক্ষুব্ধ থাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরে জানাজা ছাড়াই মাগরিব নামাজের কিছুক্ষণ আগে সাব্বির হোসেন ও মো. সাজনের মরদেহ দাফন করা হয়।

কবরস্থান এলাকায় দুই পরিবারের সীমিত সংখ্যক সদস্যকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এর আগে গতকাল দুপুর থেকে এলাকার লোকজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজনের লাশ এলাকায় দাফন না করতে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ বলেন, এলাকাবাসী নিহতদের দাফনের সময় সমস্যা করতে পারে- এ আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও জানাজায় অংশ নিতে কেউ না আসায় জানাজা ছাড়াই তাদের লাশ দাফন করতে হয়েছে।

এর আগে সোমবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাউন্সিলর সোহেল হত্যা মামলার এজাহার থাকা ৩ নম্বর আসামি মো. সাব্বির হোসেন (২৮) ও ৫ নম্বর আসামি মো. সাজন (৩২) নিহত হয়।

নগরীর সুজানগরে নিজ কার্যালয়ে গত ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ৬ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সঙ্গী হরিপদ সাহার মৃত্যু হয়। কাউন্সিলরের ভাই বাদী হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী শাহ আলমকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার