কসবায় শিশু ও নারী উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

news-image

শেখ কামাল উদ্দিন :   ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায়ে শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়।

কসবা উপজেলা সদরের জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দিপক চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, ডাঃ মাহবুবা খান, মাওলানা আবদুল হান্নান, মো. নজরুল ইসলাম ভূইয়া মৃদুল, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, নাজমুল হক সজল প্রমুখ।

কর্মশালায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও নিকাহ রেজিস্টার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার