কসবায় গণপিটুনিতে নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন তাদেরকে পিটিয়ে হত্যা করে। আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ জানান, লেশিয়ারা গ্রামের মো. ধনু মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপিটুনিতে দু’জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার