কষ্টের জয়ে ফাইনালে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ‘এশিয়া কাপের আলাদা ঐতিহ্য আছে। এটা বিশ্বকাপের প্রস্তুতির আসর নয়।’ কথাটা কিউই কিংবদন্তি স্টইরিসের। আসরের ঐতিহ্য-গুরুত্বপূর্ণ-লড়াই কতোটা প্রকট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেই তা দেখা গেছে।

আসরের সেরা ম্যাচ উপহার দিয়েছেন শাদাব খান-ফারুকিরা। সেখানে আফগানদের ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। অন্যদিকে এক ম্যাচ থাকতে আসর থেকে বিদায় লেখা হয়ে গেছে আফগানিস্তান ও ভারতের। নিশ্চিত হয়েছে আসরের আয়োজন শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনালও।

টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান তোলে আফগানিস্তান। লক্ষ্য বড় নয়। কিন্তু শারজাহর ধীর উইকেটে শুরুর ৪৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন রশিদ খান-ফজল হক ফারুকি।

ম্যাচ জমিয়ে তোলেন পাকিস্তানের ইফতিখার-শাদাব খানও। তারা ৪৩ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় বের করে নেন। শাদাব খেলেন ২৬ বলে ৩৬ রানের ইনিংস। ইফতিখার করেন ৩৩ বলে ৩০ রান।

কিন্তু পরেই শারজাহয় উইকেট বৃষ্টি শুরু হয়। ৯৭ রানে পাঁচ উইকেট এবং ১১০ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। তবু টিকে ছিলেন ফিনিশার আসিফ আলী। তিনিও ১৯তম ওভারে আউট হন ৮ বলে ১৬ রান করে।

শেষ ওভারে ১১ রান দরকার পাকিস্তানের। হাতে উইকেট মাত্র একটি। কিন্তু তরুণ পেসার নাসিম শাহ ভয় না করে ব্যাট চালান। ম্যাচের সেরা বোলার ফারুকির বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন।

এর আগে আফগানদের হয়ে ব্যাট হাতে ওপেনার রহমানুল্লাহ খেলেন ১৭ রানের ইনিংস। জাজাই করেন ২১ রান। তিনে নামা ইব্রাহিম জাদরান ৩৫ রান যোগ করেন। এছাড়া করিম জানাত ১৫ ও রশিদ খান ১৮ রানের ইনিংস খেলেন।

ম্যাচে আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান-ফারুকি। রশিদ ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট। শেষ দুই ছক্কা খাওয়ার আগে ফারুকি ৩ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ফরিদ আহমেদ ৪ ওভারে ৩১ রানে নেন ৩ উইকেট। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ ২৬ রানে নেন ২ উইকেট। নাসিম ১ উইকেট পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৯ রান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান