কলেজ ভর্তিতে অতিরিক্ত ফি ফেরত দিতে হবে

nahidএকাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজগুলোকে অতিরিক্ত ফি ফেরত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে চলতি শিক্ষাবর্ষে রাজধানীসহ সারা দেশে কলেজগুলোতে ভর্তির জন্য অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি জানান, ভর্তি নীতিমালায় কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় বলা আছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না।
 ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এবং এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা গ্রহণ করার কথা নীতিমালায় রয়েছে।

উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। পাঠদানের প্রাথমিক অনুমোদনবিহীন কোনো কলেজে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
 
ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিওভুক্তি বাতিল করা হবে।
 
কিন্তু ভর্তি নীতিমালায় বিভিন্ন নির্দেশনা থাকলেও অধিকাংশ কলেজ কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। রাজধানীর নামী কলেজগুলোও নীতি মানছে না।
 
শিক্ষামন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রথমত কলেজগুলোকে সতর্ক করা হবে। না মানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 
‘অতিরিক্ত ফি কেউ আদায় করবে না, কলেজের প্রিন্সিপাল-শিক্ষক-পরিচালনা পর্ষদ সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম,’ বলেন শিক্ষামন্ত্রী।
 
এর আগে কলেজ ভর্তিতে অতিরিক্ত ফি গ্রহণ করা হলেও মন্ত্রণালয়ের উদ্যোগে তা ফেরত নেওয়া হয়।
 
এ প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে যারা অতিরিক্ত ফি নিয়েছিল তাদের কাছে ফেরত নিতে পেরেছি। এবারও বেশি নিলে ফেরত দিতে হবে। গায়ের জোরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার