কলেজে ভর্তির সুযোগ পেল ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী

news-image

অনলাইন প্রতিবেদন : একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এই ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন। আবেদন করেও ৭৯ হাজার ৫৩২ জন পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। ভর্তির সুযোগ বঞ্চিতদের মধ্যে ২৩ হাজার ২৩১ জনই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম ধাপের এ ফল জানা যাচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার যুগান্তরকে বলেন, জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কলেজ পছন্দে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। ছাত্রছাত্রীদেরকে তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজ বণ্টন করা হয়েছে, জিপিএ-৫ অনুযায়ী নয়। তাই যারা প্রাপ্ত নম্বরের দিকে না তাকিয়ে বড় কলেজ পছন্দ দিয়েছে এবং তাদের মধ্যে যাদের প্রাপ্ত নম্বর কম তারা ছিটকে পড়েছে। এখন ভবিষ্যতেও একই ভুল করলে তারা কলেজ পাবে না। তাই ভেবেচিন্তে আবেদনে কলেজ পছন্দ দিতে হবে।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এই হিসাবে ৩ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন আবেদন করেনি। তবে এসব শিক্ষার্থীর অনেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা কোর্সে আবেদন করে থাকতে পারে। ওই বোর্ড এবারও বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আলাদা আবেদন নিচ্ছে।

এবারও কলেজ-মাদ্রাসায় ভর্তির লক্ষ্যে মোট তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপের আবেদন নেওয়া হবে ৯-১০ জানুয়ারি। আর তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি নেওয়া হবে। প্রথম ধাপের শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দের তালিকায় দিতে পেরেছে। এই প্রক্রিয়ায় ১৩ লক্ষাধিক শিক্ষার্থীর ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েজ’ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার