কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২০

news-image

অনলাইন ডেস্ক : কলোম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বাসটি টুমাকো শহর থেকে খালির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রাথমিক তদন্তে জানানো হয়, ঘন কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান