কলকাতায় হোটেলে আগুনে ১১ ঘর পুড়ে ছাই, বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে রাহবার গেস্ট হাউজ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবারের ভোররাতের এ ঘটনায় বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরস (৬০)। আগুন লাগার পর তাকে বের করা সম্ভব হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়েছে, ওই হোটেলে ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া মেহাতাব আলম নামে আরেকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। মইনুল ও মেহতাব ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান