কলকাতার মেয়র পদে আবারও ফিরহাদ, ঘোষণা মমতার

news-image

ময়ুখ বসু, কলকাতা
কলকাতা পুরসভায় আবারও মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি কলকাতা পুরসভার চেয়ারম্যান করা হচ্ছে মালা রায়কে। ডেপুটি মেয়র হিসেবে বেছে নেয়া হয়েছে অতীন ঘোষকে। মেয়র পরিষদে রইলেন ১৩ জন।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের বৈঠকে দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন।

এক বক্তব্যে মমতা তৃণমূলের জয়ী কাউন্সিলরদের পাশাপাশি অন্য দল থেকে জয়ী কাউন্সিলরদেরও অভিনন্দন জানান। এর পরই তিনি মেয়র পদে ঘোষণা করেন ফিরহাদ হাকিমের নাম।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। মুখ্যমন্ত্রী আমার উপর যে দায়িত্ব ও আস্থা রেখেছেন, তার মর্যাদা দেয়ার আপ্রাণ চেষ্টা করব।’

গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন ছিল। ২১ ডিসেম্বর ঘোষণা হয় ফল। সেই ফলে ব্যাপক ভোটে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থীরা।

কলকাতা পুরসভার ১৩৪টি ওয়ার্ডেই তৃণমূলের জয়জয়কার। বৃহস্পতিবার সব জয়ী কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই সর্বসম্মতিক্রমে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তিনি।

পাশাপাশি ডেপুটি মেয়র এবং চেয়ারপার্সন হিসাবেও অতিন ঘোষ এবং মালা রায়কে দায়িত্ব বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। সেইসঙ্গে তিনি মেয়র পরিষদে ১৩ জনের নাম ঘোষণা করেন।

কলকাতা পুরসভার নির্দিষ্ট নিয়মে কাউন্সিলার এবং মেয়র পদে শপথ হলেও আজ থেকে কাউন্সিলারদের কাজ করার বার্তা বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী রোববারের মধ্যে শহরে লাগানো সব ব্যানার, পোস্টার খুলে ফেলতে হবে।

একই সঙ্গে রাস্তাঘাট পরিস্কার থেকে সব কাজ করার নির্দেশ দেন তিনি। এবার ৪০ জন নতুন কাউন্সিলার জিতে এসেছেন। মমতা বলেন, ‘কথা কম কাজ বেশি’ নীতিতে সবাইকে এগোতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার