কলকাতার ছবিতে অপু বিশ্বাস

apu bisawasবিনোদন ডেস্ক : এবার টালিউডেও রাজত্ব গড়তে যাচ্ছেন অপু বিশ্বাস। এরই মধ্যে কলকাতার পরিচালক রাজীবের সঙ্গে আনুষ্ঠানিক কথাও সেরেছেন এই অভিনেত্রী। অপুকে নিয়ে কলকাতার ছবি নির্মাণ করবেন রাজীব। সব কিছু ঠিক থাকলে এ বছরই শুটিং শুরু করতে চান। অপু বলেন, "যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে রাজীবের সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়েছে। তিনি আমাকে নিয়ে কাজ করতে চান। আমিও তাঁর কাজের ভক্ত। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর 'বিন্দাস' ছবিটি দেখেছি। দারুণ লেগেছে। আশা করছি শিগগিরই আমার সুখবরটি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।" অপু বিশ্বাস এখন ওয়াকিল আহমেদের 'শোধ' ও ওয়াজেদ আলী সুমনের 'হিট ম্যান' ছবির কাজে ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার