কর্মস্থলে ফিরতে করোনা সনদ লাগবে না

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে আক্রান্তদের ১০ দিন কোয়ারেন্টিনে থাকার পর শরীরে কোভিডের কোনো উপসর্গ না থাকলে কর্মস্থলে ফিরতে করোনা সনদ লাগবে না।

করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে আমরা এখন ১০ দিনের জন্য আইসোলেশনের কথা বলবো। জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গগুলো চলে গেলে ১০ দিন পরে তিনি আবার কাজে ফিরে যাবেন। আগে শর্ত হিসেবে আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটি আপাতত আমরা স্থগিত রাখছি।

তিনি বলেন, ওমিক্রনের উপসর্গ, নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, অবসন্নতা, হাঁচি, গলা ব্যথা, কাশি—এই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাবেন। এখন শীতের কারণে ঠান্ডা লাগতে পারে। যে কারণে গলা ভেঙে গেছে বা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এই উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে যার প্রয়োজন তাকে হাসপাতালে যেতে হবে, যার ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা সম্ভব তিনি সেভাবে চিকিৎসা গ্রহণ করবেন।

ওমিক্রন, বা ডেল্টা যাই বলেন না কেনো করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কেনো বিকল্প নেই। করোনা থেকে সেরে উঠে অনেকেই দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। তাই করোনা মুক্ত হওয়ার পরও চিকিৎসকের পরামর্শ দিয়ে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান