করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক: স্বাস্থ্য অধিদপ্তর

news-image

বিশেষ সংবাদদাতা : বর্তমানে দেশের করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। একই সঙ্গে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে সতর্ক করেন তিনি। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

রোববার (৩ অক্টোবর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। গত দু-তিন সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে।

তিনি বলেন, গত এক সপ্তাহে সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা ও সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গত সাতদিনে সারাদেশে এক লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা করা হয়, যা বিগত সপ্তাহের চেয়ে সাত হাজার ৫৮১টি কম। একই সময় শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭৩ জন, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগীর মৃত্যু হয়, অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।

জেলাওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা জেলায় সর্বাধিক পাঁচ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয় চট্টগ্রাম জেলায়। শীর্ষ করোনা সংক্রমিত জেলাগুলোর মধ্যে নোয়াখালীতে সবচেয়ে কম ২২ হাজার ৮৮০ জন রোগী শনাক্ত হয়।

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, এ মুহূর্তে গোটা বিশ্বে করোনা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকখানি নিয়ন্ত্রণে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ও গত এক সপ্তাহে ভারতে এক হাজার ৯৭১ জন, থাইল্যান্ডে ৮৩৪ জন, ইন্দোনেশিয়ায় ৭৬৮ জন এবং বাংলাদেশে ১৬৩ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার