করোনায় মৃত্যু ৩, বেড়েছে শনাক্তের হারও

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৮০ জন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৩৮।

গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ২৮০ জনের মধ্যে রাজধানীসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। যেখানে গতকাল শুক্রবার শনাক্তের হার জানানো হয়েছিল ১২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনা ভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান