করোনায় মারা গেলেন ‘বৃক্ষপ্রেমী’ শাহজাহান

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস (৬৫)। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা আহসান হাবিব শোভন। তিনি জানান, তার চাচা ১৫ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, তিনি কৌড়ী গ্রামে ৭০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। এলাকায় তাই বৃক্ষপ্রেমী শাহজাহান নামেই তিনি বেশি পরিচিত। ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে প্রবাসে চলে যান শাহজাহান বিশ্বাস। সেখানে প্রায় পাঁচ বছর কাটান তিনি।

এরপর চলে আসেন নিজ গ্রামে। বাড়ির উঠানে গড়ে তোলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তাঘাটের দুপাশের পতিত জমিতে।

নিজ খরচে রাস্তাঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছ রোপণ করেই থেমে যাননি তিনি। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করেন তিনি।

তার রোপণ করা গাছের চারায় তিনি কোনো ভাগ রাখেননি। নেই কোনো অর্থলোভ। এভাবেই প্রায় ৩৭ বছর ধরে কৌড়ি গ্রামে পরিকল্পিতভাবে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে সময় পার করেছেন শাহজাহান বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার