করোনায় প্রথম মৃত্যু উত্তর কোরিয়ায়, জ্বরে আক্রান্ত লাখো মানুষ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। যদিও দেশটির সরকারি গণমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) দাবি, দেশটিতে ৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স উত্তর কোরিয়ার ওই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে লাখ লাখ মানুষ এখন করোনার অন্যতম উপসর্গ জ্বরে ভুগছেন। এপ্রিলের শেষের দিক থেকে জ্বর মারাত্মকভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এরপর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৮০০ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বৃহস্পতিবারই দেশটিতে নতুন করে জ্বরে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার মানুষ। এছাড়া প্রায় ১ লাখ ৬২ হাজার ২০০ মানুষের চিকিৎসা করা হয়েছে। অবশ্য দেশটির ঠিক কতজন মানুষ এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন সেটি প্রকাশ করা হয়নি।

কেসিএনএ বলছে, জ্বরের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে একজনের শরীরে ওমিক্রনে উপস্থিতি পাওয়া গেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার দেশটির একটি অ্যান্টি-ভাইরাস কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। এর আগে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় তিনি ‘গুরুতর জরুরি অবস্থা’ ঘোষণা করেন এবং একইসঙ্গে দেশজুড়ে লকডাউন জারি করেন।

উত্তর কোরিয়া বলছে, গত এপ্রিল মাসে রাজধানী পিয়ংইয়ং থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার