করোনায় ডিসেম্বরে মৃত ৯১ জনের ৭৫ জনই টিকা নেননি

news-image

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বার বার ব্যক্তিগত সুরক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (মুখে মাস্ক পরিধান, ঘন ঘন হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, জনসমাগমস্থল বা ভিড় এড়িয়ে চলা) কঠোরভাবে মেনে চলার পাশাপাশি প্রতিষেধক টিকা প্রদানের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া হলেও অনেকেই অবহেলা করে টিকা গ্রহণ করছেন না। টিকা না গ্রহণের ফলে করোনায় আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ৬ লাখ ২ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ২৫৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৯১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭৫ জনের অর্থাৎ ৮২ দশমিক ৪ শতাংশ রোগীর করোনার টিকা নেওয়া ছিল না। অবশিষ্ট মাত্র ১৬ জন অর্থাৎ মাত্র ১৭ দশমিক ৬ শতাংশের টিকা নেওয়া ছিল। এদের মধ্যে আবার ৬ জনের প্রথমে ডোজ ও ১০ জনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ছিল।

এ অব্স্থায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন দেশে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন। রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন। করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি এড়াতে ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত টিকা গ্রহণের পরামর্শ দেন তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম একজনের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার